মতলব দক্ষিণে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২০ | ১:৩৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ- নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শনিবার(৩ অক্টোবর) বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে কেউই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। আজ রবিবার (৪ অক্টোবর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী দু’জন প্রার্থী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে বিএইচএম কবির আহমেদ প্রতীক পেয়েছেন নৌকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান পদে এমএ শুক্কুর পাটওয়ারী প্রতীক পেয়েছেন ধানের শীষ। নির্বাচনী আচরনবিধি মেনে এখন থেকে প্রচার- প্রচারনা করতে পারবে প্রার্থীরা।

এদিকে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদের নির্বাচনী প্রতীক নৌকা পাওয়ার৷ সাথে সাথে নেতাকর্মীর ও সমর্থকরা ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেছেন।
তবে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমএ শুক্কুর পাটওয়ারী নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে কোন আওয়াজ শোনা যায়নি।

বিজ্ঞাপন

রিটার্ণিং অফিসার মোঃ মোজাম্মেল হোসেন বলেন,আগামী ২০ অক্টোবর এ উপজেলার চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৬ জন।তম্মোধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৬৮৭ জন।ভোট কেন্দ্র হচ্ছে ৫৭ টি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব