লজ্জাজনক হ্যাটট্রিক জ্যোতিদের !

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৪ | ১১:৫৭
Link Copied Successfully!

ক্রিকেটে হ্যাটট্রিক মূলত বোলাররাই করে থাকেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক এক হ্যাটট্রিক করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। চরম ব্যাটিং ব্যর্থতায় টানা তিন ম্যাচে একশ করতে পারলো না নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথম ওয়ানডেতে ৯৭ রানে অলআউটের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৫। আর এবার ৮৯ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ওয়ানডে হেরে আগেই তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়িয়ে মান বাঁচানোর লড়াইয়ে ভেঙে পড়ে টাইগ্রেসদের ব্যাটিং লাইন আপ।

তৃতীয় ওয়ানডের শুরুতে হোঁচট খায় স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (২৭ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি দলপতি অ্যালিসা হিলি। স্কোর বোর্ডের রান তোলার আগে সাজঘরে ফিরেন ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় ৮ রানে আউট হন অপর ওপেনার ফারজানা আক্তার (৫)। মুরশিদা খাতুন (৮), রিতু মণি (১) ও ফাহিমা খাতুন (০) দ্রুত সাজঘরে ফেরেন।

৩২ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ১৬ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। ১১ নম্বরে ব্যাট করতে নামা মারুফা আক্তার করেন ১৫ রান। এ ছাড়া স্বর্ণা আক্তার ও সুলনাতা খাতুন, দুজনই করেন ১০ রান করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা