সালাউদ্দিন আরেকবার বাফুফে সভাপতি নির্বাচিত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩, ২০২০ | ১১:৫৭
Link Copied Successfully!
সালাউদ্দিন আরেকবার বাফুফে সভাপতি নির্বাচিত

ভোটের ম্যাচ জিতলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। আরও চার বছরের জন্য বাফুফে’র শীর্ষ কর্তার চেয়ারে বসছেন সালাউদ্দিন।

এ নিয়ে টানা চার মেয়াদে সালাউদ্দিন বাফুফে’র সভাপতি নির্বাচিত হলেন। ২০০৮ সালে তিনি এই পদে প্রথম নির্বাচিত হয়েছিলেন।

শনিবার ৩ অক্টোবর বাফুফে’র নির্বাচনে সালাউদ্দিন ৯৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।

বিজ্ঞাপন

আলোচিত এ নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। মানে চারজন ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি!

এরমধ্যে বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি পেয়েছেন ৯৪ ভোট। ৪০ ভোট পেয়েছেন বাদল রায়। সভাপতি পদের আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেলেন ১টি ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে পাস আরেক সাবেক ফুটবলার সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন ৯১ ভোট। শেখ মোহাম্মদ আসলামের নামের পাশে ৪৪ ভোট।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা