সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৪ | ৭:৩৯
Link Copied Successfully!

পূর্ণতা এসেই যাচ্ছিল। শেষ ওভারের তৃতীয় বলে জাকের আলী আউট না হলে ম্যাচটা বোধহয় বাংলাদেশেরই হতো। জাকের ফিরে যাওয়ায় তা হয়নি। আরও একবার তীরে এসে ডুবল বাংলাদেশের তরী। তবু, টি-টোয়েন্টিতে ২০০-র বেশি রান তাড়া করে মোটে তিন রানে হার বাংলাদেশের, কম কিসে! মন্দের ভালোই একটা সময় ভালোয় আলোয় এগিয়ে যাওয়ার পথ খুলে দেয়।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (৬ মার্চ) ফের মাঠে নামবে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর দলের সামনে।

সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম ম্যাচে তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ ও জাকের আলী। দুজনের ব্যাটে বাংলাদেশ প্রায় ছুঁয়ে ফেলেছিল অসম্ভব এক জয়। আগে ব্যাট করে প্রতিপক্ষ ২০০ ছাড়াবে, সেই ম্যাচে বাংলার ছেলেরা লড়াই করবে শেষ বল পর্যন্ত, এটিও তো এতদিন ছিল ভাবনার ওপারে।

বিজ্ঞাপন

আগামী ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ব্যাটিং। তবে, গত বছরটায় বাংলাদেশের পেসাররা যেভাবে উন্নতি করেছে, তাতে তাদের ওপরও ভরসা রাখতে হয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা ঠিকই এনে দেন মোমেন্টাম। সেটি ধরে রাখতে পারলে সেই ম্যাচের চেহারাই বদলে যেত।

ক্রিকেটে মোমেন্টামের খেলা। টি-টোয়েন্টিতে যা আরও বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশ দল সেই মোমেন্টাম পেলে কতটা ভয়ানক হতে পারে, প্রথম ম্যাচে তার প্রমাণ দিয়েছেন অভিষিক্ত জাকের। তিনি রোজ রোজ জ্বলে উঠবেন না। আন্তর্জাতিক ক্রিকেটের গমগমে মঞ্চে সদ্যজাত শিশু জাকের। তাকে নির্ভার ক্রিকেট খেলার পথ তৈরি করে দিতে হবে। টপ অর্ডারকেও নিতে হবে দায়িত্ব। বিপিএলের ছন্দে থাকা লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের খেলতে হবে দায়িত্ব নিয়ে। মোমেন্টামের পাশাপাশি ক্রিকেট যে দলগত খেলাও। যেটা বারবার মনে করিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশের স্কোয়াড

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা