মাথাব্যথা কমাতে ওষুধ না খেয়ে কী কী করবেন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪ | ৫:৪৮
Link Copied Successfully!

একটু মাথাব্যথা করলেই আমরা ওষুধ খেয়ে থাকি। ওষুধই যেন একমাত্র ভরসা। একবার ভেবে দেখেছেন, কী বিপদ ডেকে আনছেন। অভিজ্ঞরা বলছেন, মাথাব্যথার ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমোতে না পারলে কষ্ট আরও বেড়ে যেতে পারে। তাই ওষুধের বিকল্প হিসেবে কয়েকটি টোটকায় আস্থা রাখা যেতে পারেন।

মাথাব্যথা কমাতে যা করতে পারেন-

মাথা ধরলে বা যন্ত্রণা করলে এক কাপ ঈষদুষ্ণ পানি পান করুন, অনেক সময়ে বদহজম থেকে মাথাব্যথা হয়ে থাকে। গরম পানি খেলে সেই কষ্ট কমবে। তা ছাড়া, শরীরে পানির ঘাটতি হলেও মাথাব্যথা হতে পারে। পর্যাপ্ত পানি না খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ফলে মাথাব্যথা বাড়তে পারে।

২. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা

বিজ্ঞাপন

সব সময় যে আবহাওয়ার হেরফের বা মাইগ্রেন থেকেই মাথা যন্ত্রণা হয়, তা কিন্তু নয়। মানসিক চাপও কিন্তু মাথা যন্ত্রণার কারণ হতে পারে। এই সমস্যা বশে রাখতে নিয়মিত প্রাণায়াম, শরীরচর্চা, যোগাসন অভ্যাস করতে হবে।

৩. অ্যারোমাথেরাপি

মাথা যন্ত্রণার সময়ে উগ্র কোনো গন্ধ সহ্য করা যায় না। এতে অনেকেরই ব্যথার তীব্রতা বেড়ে যায়। আবার, এমন কিছু প্রাকৃতিক গন্ধ আছে যা শুঁকলে, প্রদাহজনিত কষ্ট কমে। স্নায়ুর আরাম হয়। পোশাকি ভাষায় এই চিকিৎসাকে সুগন্ধি চিকিৎসা বা অ্যারোমাথেরাপি বলে। পানিতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, ল্যাং ল্যাং কিংবা পুদিনা অয়েল মিশিয়ে, সেই ঘ্রাণ নিলে অনেক ক্ষেত্রেই উপকার মেলে।

বিজ্ঞাপন

৪. আকুপ্রেশার

বেশ পুরোনো এই পদ্ধতি কিন্তু মাথাব্যথার অব্যর্থ দাওয়াই। এটি এক ধরনের মাসাজ করার পদ্ধতি। বাঁ হাতের বুড়ো আঙুল এবং তর্জনীর মাঝের অংশে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী চেপে ধরুন। তার পর ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটি মাসাজ করুন। একইভাবে বিপরীত হাতেও করুন। কিছু ক্ষণেই কমবে মাথাব্যথা।

৫. ঠান্ডা সেঁক

মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে দারুণ কাজ করে ঠান্ডা সেঁক। পরিষ্কার সুতির কাপড়ে বরফ জড়িয়ে নিতে পারেন। কিংবা সেঁক দেওয়ার জেল ভর্তি পাউচ থাকলেও চলবে। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশ চেপে চেপে সেঁক দিন। প্রদাহ কমবে। মিলবে আরাম।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা