
পানি পানের নিয়মগুলো মেনে চলুন, জীবন বদলে যাবে


বেশিরভাগ মানুষ কাচের গ্লাস বা স্টিলের গ্লাসে পানি পান করেন, কিন্তু আপনি কি জানেন তামা/কাসা কিংবা স্টিলের পাত্রের পানি পান করা কতটা স্বাস্থ্যকর? স্বাস্থ্যগত এমন কিছু তথ্য জেনে নিন। যা মেনে চললে আপনার জীবন বদলে যাবে।
আপনি যদি সকালে তামার গ্লাস বা পাত্রে পানি পান করেন, সারা দিন শরীরে শক্তি সঞ্চয় হবে। তামার পাত্রে রাখা পানি যেমন উপকারী, তেমনই সুস্বাদু। আয়ুর্বেদিক ডাক্তার দীক্ষা ভাবসার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শীতের মরশুমে তামার পাত্রে রাখা পানি পান করার উপকারিতা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
তার মতে, তামার পাত্রে রাখা পানি আয়ুর্বেদে বিভিন্ন উপায়ে উপকারী। সেই পানি হালকা গরম হয়। স্বাদে মিষ্টি, কখনও কখনও একটু যেন ঝাল ঝাল।


১. তামার গ্লাসে পানি পান করলে আপনার ওজন বৃদ্ধি রোধ করা যায়। ২. এটি হজম শক্তিকে শক্তিশালী করে। ৩. পেটের সমস্যা প্রতিরোধ করে।
৪. সকালে খালি পেটে তামার পাত্রে রাখা পানি পান করলে বার্ধক্যের লক্ষণ কমে যায়। ৫. আপনি যদি হার্ট ভালো রাখতে চান, তবে তামার পাত্রে পানি পান করুন। এটি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলও কমায়।
H/A




























