পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে শারীরিক ব্যায়াম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৪ | ৬:০৮
Link Copied Successfully!

নামাজ প্রত্যেক মুমিনের জন্য ফরজ ইবাদত। এটি প্রত্যেক মুসলমানেরই পড়তে হয়। ঈমানের পরেই আল্লাহ নামাজের কথা বলেছেন। আল্লাহর সাথে বান্দার যোগাযোগের একমাত্র মাধ্যম হল নামাজ।

তাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে উঠে। কুরআনে বলা আছে, যারা আল্লাহ্‌র কিতাব পাঠ করে, নামায কায়েম করে, এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা কর, যাতে কখনও লোকসান হবে না — সূরা ফাতির, আয়াতঃ ২৯।

নামাজ মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইবাদত কারণ কুরআনে নামাজের কথা ৮২ বার বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। ‘ (সুরা-২৯ আনকাবুত, আয়াত: ৪৫)

বিজ্ঞাপন

মুমিন ব্যক্তি রোজ পাঁচওয়াক্ত নামাজ আদায় করে – ফজর, যোহর, আছর, মাগরিব এশা।

সময়মত ও নিয়মিত নামাজ পড়লে আল্লাহ ঐ বান্দাকে সব থেকে বেশি পছন্দ করে এবং তাকে সবধরণের বিপদআপদ থেকে রক্ষা করে। সুতরাং নামাজের গুরুত্ব যে অপরিসীম তা এ দ্বারা প্রমাণিত।

কিয়ামতের দিন বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব নেওয়া হয়। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের অন্যান্য হিসাব সহজ হয়ে যাবে এবং তারা সহজে জান্নাতে যেতে পারে। আর আমরা জানি, নামাজ বেহেশতর চাবি। আর হাদিসে আছে নামাযের হিসাব সঠিক হলে তার সমস্ত জবাব সঠিক হবে, আর নামাজের হিসাব বেঠিক হলে তার সমস্ত আমল বরবাদ হবে। -আবু দাউদ।

বিজ্ঞাপন

যারা নিয়মিত নামাজ পড়ে তারা আল্লাহকে ভালবাসে, আল্লাহর ইবাদাত করতে পছন্দ করে। নিয়মিত নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অনেক  কাছে চলে আসে। নামাজে যখন বান্দা দাড়ায় তখন সে তার সব মনোযোগ তার রবের  সামনে তুলে ধরে এর মাধ্যমে বান্দার তার রবের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।

পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দা শারীরিক ব্যায়াম ও মানসিক শান্তি লাভ করে। তবে ব্যায়াম নয়, নামাজ আদায় করতে হবে ইবাদত হিসেবে। নামাজ আদায়ের মূল উদ্দেশ্য আল্লাহতায়ালার আদেশ পালন, তাকওয়া এবং তার নৈকট্য অর্জন। নিশ্চয় এর মাঝে বান্দার জন্য শারীরিক, মানসিকসহ সব ধরনের কল্যাণ নিহীত।

সে তার দুনিয়াবি সব খেয়াল বাদ দিয়ে একাগ্র মনে রবের নিকট তার সমস্যার সমাধান চায়। কুরআনে বলা আছে “ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব” – সূরা আল বাকারা, আয়াতঃ ৪৫।

এছাড়া মুমিন ব্যক্তি জানে নিয়মিত নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তি রয়েছে তাদের জন্য। ভয়াবহ শাস্তি হিসেবে জাহান্নাম রয়েছে যেখানে রয়েছে আগুনের উওাপ। তাই এ শাস্তি থেকে বাচঁতে মুমিন ব্যক্তি থেকে  নিয়মিত নামাজ পড়তে হবে।

নামাজ প্রসঙ্গে নবী করিম (সা.) বলেন, ‘তুমি যখন নামাজে দাঁড়াও তখন মনে করো যে, তুমি আল্লাহকে দেখছ; আর আল্লাহ তোমাকে দেখছে। তুমি যদি আল্লাহকে নাও দেখো তবে আল্লাহ তোমাকে দেখছেন, এতে কোনো সন্দেহ নেই। ’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা