ভাঙা রাস্তায় ঝাঁকুনি খেল অ্যাম্বুলেন্স, বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৪ | ৩:২৯
Link Copied Successfully!

হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল ৮০ বছরের এক বৃদ্ধের মরদেহ। বাড়িতে খবর পৌঁছাতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল শেষকৃত্যের। তবে পুরো পরিস্থিতি পাল্টে যায় মাঝ রাস্তায়।

ভারতের হরিয়ানার কার্নালের বাসিন্দা দর্শন সিং। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন স্থানীয় একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে, কিন্তু সাড়া মেলেনি। এরপরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর ছেলে ও অন্য কয়েকজন সদস্য। মাঝপথে হঠাৎ অ্যাম্বুলেন্সের চাকা গর্তে পড়ে যায়। এসময় ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। তখনই দর্শনের ছেলে খেয়াল করেন, নড়ে উঠেছে তাঁর বাবার হাত। প্রথমে ভেবেছিলেন চোখের ভুল। কিন্তু পাশে বসে থাকা আরেক পরিজনও খেয়াল করেন যে দর্শনের শরীর নড়াচড়া করছে।

বিজ্ঞাপন

এমন দেখে পরিবারের সদস্যরা দর্শনকে দ্রুত রাওয়াল নামের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সত্যিই ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন। বর্তমানে দর্শন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালটির চিকিৎসক নেত্রপাল বলেন, ‘যখন তাকে আমাদের কাছে আনা হয়েছিল, তখন তাঁর শ্বাসকষ্ট ছিল। তার রক্তচাপ ছিল এবং হৃদস্পন্দন চলছিল। আমরা জানি না অন্য হাসপাতালে কী ঘটেছে। তাঁর মৃত্যুর ঘটনা একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি অন্য কিছু তা বলতে পারছি না।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব