বিসিবি সভাপতি হতে পারবেন না সাকিব-মাশরাফী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৪ | ৫:১০
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।

 

বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

 

নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

 

বিজ্ঞাপন

তবে অনেকেই বলছেন বিসিবির নতুন সভাপতি হতে পারেন মারশাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের মধ্যে কেউ একজন। কিন্তু সেটা এখনই সম্ভব না। কারণ, বিসিবি সভাপতি হতে হলে আগে তাদের বিসিবি পরিচালক অথবা জেলা ভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পরিষদের সদস্য হতে হবে। ফলে এই মুহূর্তে সাকিব কিংবা মাশরাফীকে বিসিবি সভাপতি করতে হলে, নিয়ম পরিবর্তন করতে হবে। তাই বলা যায় এখনই বিসিবি সভাপতি পদে বসতে পারবেন না।

 

অন্যদিকে পূর্ণ মন্ত্রী হলেও, বিসিবি সভাপতি দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই পাপনের। কারণ, মন্ত্রিত্ব ও বিসিবির পদটি সাংঘর্ষিক নয়। তাই পাপন চাইলেই দুটি পদেই কাজ করতে পারবেন। এ ছাড়াও ২০২৫ সালে শেষ হবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব