গাজীপুর ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৪ | ১২:২২
Link Copied Successfully!

গাজীপুরে অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। গাজীপুর-২ আসনের একটি কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম মারা গেছেন। রোববার (৭ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, গাজীপুর -২ আসনের ৮০ নম্বর কেন্দ্র খাইলকুর এলাকায় উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন আব্দুল করিম। সকালে কেন্দ্র থেকে বের হয়ে নাশতা করছিলেন তিনি। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঘটনাস্থলে মারা যান। আব্দুল করিম কালীগঞ্জে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

এ ছাড়া গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এ ছাড়া প্রার্থী বা তাদের এজেন্ডদের কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা