আপনারা শান্তি ও উন্নয়ন চাইলে নৌকা মার্কায় ভোট দিন: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৪ | ৭:৪৭
Link Copied Successfully!
চাঁদপুর-২ আসেন নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেলে এখলাছপুর ইউনিয়নের চরকাশিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি বলেন, কিছু লোক আপনাদের বলেছে আপনাদের জমি সরকার নিয়ে যাবে এটা মিথ্যা। আপনারা যেটা চাইবেন সেটাই হবে। খাজনা দিয়ে যার যার সম্পত্তি আপনারা বুঝে নিবেন।
তিনি আরো বলেন,এ এলাকার ধান শরীয়তপুরের লোকজন জোর করে কেটে নিয়ে যেতো। প্রতিবাদ করতে গিয়ে ৩ জন কৃষক মারা গেছে। পরে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক ও শরীয়তপুরের রাজনৈতিক নেতাকর্মীদের নিয় বন্ধবস্ত করেছি। আজ শান্তি বিরাজ করছে। আপনারা শান্তি ও উন্নয়ন চাইলে ৭ জানুয়ারী নৌকায় ভোট দিন।
বোরচরে আওয়মীলীগ নেতা সেলিম বাদশার সভাপতিত্ত্বে ও যুবলীগ নেতা আব্দুল খালেকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন,  আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, এফবিসিসিআই এর সদস্য মোতালেব হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, ফরাজিকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান নেতা, ইউপির সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক এমএ হাসান লিটন, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না, চরকাশিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিক বকাউল, আওয়ামীলীগ নেতা হারিছ বেপারি, মিন্নত আলী বেপারি ও জসিম।
এর আগে বাহের চরে আওয়ামীলীগ নেতা খোকন বেপারির সভাপতিত্ত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন,  জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, এখলাছপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, আওয়মীলীগ নেতা নাছির প্রধান, রহিম বেপারি, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা