২০২৪ সালে যেসব সিরিজ খেলবে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২৩ | ৫:১৫
Link Copied Successfully!

শেষের অপেক্ষায় আছে ২০২৩ সাল। ২৩ এ ২২ গজে বেশ ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। বছরের শেষ দিনটায়ও মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। বছর শেষ হলেই যে তাদের ব্যস্ততা ফুরোচ্ছে তা কিন্তু না। বরং আরো বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে ২০২৪।

বছরের শুরুতেই আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের সবচেয়ে জনপ্রিয় আর ব্যয়বহুল ঘরোয়া আসর বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরের সবকিছুই ঠিক হয়ে গেছে। আগামী ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এই আসরের পর্দা নামবে পহেলা মার্চ।
বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। ফেব্রুয়ারী-মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে টাইগাররা। ঘরের মাঠের এই সিরিজে রোডেশিয়ানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি আছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। তবে তাদের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না।

জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া এই আসরে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। মূলত র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি এই মেগা আসরে অংশ নিচ্ছে টাইগাররা।

জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। পাশাপাশি আফগানদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে টাইগাররা। এ সিরিজটি হতে পারে আরব আমিরাতে। আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে আপাতত সেখানেই ম্যাচ খেলে তারা।

বিজ্ঞাপন

আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে শুধুমাত্র ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।

সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করবে বাংলাদেশ। এ সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজের পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। তবে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে শুধুমাত্র ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সীমিত ওভারের কোনো ম্যাচ নেই।

বিজ্ঞাপন

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এ সফরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। তাছাড়া ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা