
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু


হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাসিন্দা কাজী গোলাম মোস্তফা জিলন (৫৮)এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কাজী গোলাম মোস্তফা জিলন টানা ১৬ বছর যুবলীগের দায়িত্ব পালন করেছেন। তিনি হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি গ্রামের কাজী বাড়ির মরহুম আলহাজ্ব কাজী আব্দুল মান্নানের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুমআ হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদে (ছোট মসজিদ) জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


কাজী গোলাম মোস্তফা জিলনের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, অঙ্গ-সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।



























