পদত্যাগ করলেন সালাউদ্দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৬:২২
Link Copied Successfully!

দীর্ঘ ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। গত বছর এ দায়িত্ব ছাড়েন তিনি। মুর্শেদী চলে যাওয়ায় এই দায়িত্ব নেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দীন। হঠাৎ করে ব্যাক্তিগত কারণ দেখিয়ে এক বছরের মাথায় লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ছেন তিনি। তার স্থানে নতুন চেয়ারম্যান বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান।

বৃহস্পতিবার বাফুফের আকস্মিক সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দীন বলেন,‘আজকে আমাদের এখানে আছেন ভাইস প্রেসিডেন্ট ইমরুল সাহেব ( বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান) আছেন। ওনাকে আমি এ বছর থেকে দায়িত্ব হস্তান্তর করছি।  এখন থেকে যে পেশাদার লিগগুলো হবে, বিপিএল,বিসিএল সবগুলো তার অধীনে হবে। সে আমাদের নতুন চেয়ারম্যান।’

নতুনভাবে দায়িত্ব পাওয়া ইমরুল হাসান ক্রীড়া সংগঠক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের সভাপতি। এছাড়াও তিনি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন। তার অধীনে বর্তমানে ঢাকা মহানগর লিগগুলো নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে।

বিজ্ঞাপন

 

ইমরুল হাসান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ছেন। ফলে ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি চেয়ারম্যান কে হবে তা জানা যায়নি। দায়িত্ব পাওয়ার পর বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘প্রেসিডেন্ট ( বাফুফের সভাপতি কাজী সালাউদ্দীন) আমার ওপর আস্থা রেখেছেন। আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আমি চেষ্টা করব। এছাড়াও লিগটা যেন সঠিক সময়ে সঠিকভাবে শেষ হয় এটাই চেষ্টা থাকবে।’

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা