দুঃসংবাদ পেতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৩ | ৩:২৪
Link Copied Successfully!

ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে খুব বাজেভাবেই ফেঁসে গেছেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেস। ধর্ষণের অভিযোগে এমনিতেই ১১ মাস যাবত কারাবন্দী অবস্থায় আছেন তিনি। এবার এই সেলেসাও ফুটবলার বড় শাস্তি পেতে যাচ্ছেন। আলভেসের জন্যে নয় বছরের কারাবাস দাবি করেছেন প্রতিপক্ষ আইনজীবী। একই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ দাবি করা হয়েছে দেড় লাখ ইউরো।

গত বছর বার্সেলোনার এক নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের ওপর। সেটার মামলায় গত জানুয়ারিতে তাকে স্পেনে গ্রেপ্তার করা হয়। যে মামলা এখনও বহাল রয়েছে। যার কারণে আলভেস বার্সেলোনার এক জেলে আটক আছেন। যদিও আলভেস শুরুতে তরুণীকে চিনেন না বলে দাবি করলেও পরবর্তীতে স্বীকার করেন, যা হয়েছে উভয়ের সম্মতিতেই।

প্রথম সাক্ষাৎকারে স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা থ্রি’কে আলভেজ বলেছিলেন, ‘কাউকে বিরক্ত না করেই আমি নাচছিলাম এবং ভালোই লাগছিল। জানি না সে কে ছিল? একজন নারীর সঙ্গে আমি এটা কীভাবে করতে পারি।’

বিজ্ঞাপন

তবে গত জুনে আরেক সাক্ষাৎকারে আলভেস বলেছিলেন, ‘সাটন নৈশ ক্লাবে সেদিন রাতে বাথরুমে যা ঘটেছিল তা নিয়ে আমি বিবেকের কাছে পরিষ্কার। যেটা ঘটেনি তা হলো, আমি সেই নারীর সঙ্গে জোর করে কিছু করেছি।’

সাটন নৈশ ক্লাবে সেদিন যা যা ঘটেছিল তা নিয়ে অভিযোগপত্রে বিস্তারিত বর্ণনা দিয়েছেন কৌঁসুলিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নৈশ ক্লাবে সেই নারীর সঙ্গে সাক্ষাতের পর তাকে ছোট্ট একটি কক্ষে নিয়ে যান আলভেস। সেই নারী দাবি করেছিলেন, তিনি জানতেন না ওটা টয়লেট ছিল।

কক্ষের ভেতরে ঢোকার পরই আলভেসের আচরণে পরিবর্তন আসে। পরে ওই নারী বাধা দিলেও তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলে দাবি করা হয় অভিযোগপত্রে।

বিজ্ঞাপন

গত বছর এ নিয়ে পাস হওয়া স্পেনের আইন অনুযায়ী, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাবাসের শাস্তিও হতে পারে। যেখানে আলভেজের জন্য চাওয়া হয়েছে নয় বছরের শাস্তি।

এদিকে এই ঘটনায় সব হারিয়েছেন আলভেস। স্পনসর বাতিল, ম্যাক্সিকাম ক্লাব পুমার সঙ্গে চুক্তি ভেঙে যাওয়াসহ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। সব মিলিয়ে দুঃসময় পার করছেন ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা