ফরিদগঞ্জে অপহরণের ১৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২০ | ৩:৪৫
Link Copied Successfully!

অপহরণের ১৭দিন পর খাদিজা আক্তার (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ ।

ওইসময় পুলিশ অপহরণকারী রাকিব (২২) ও তার মা রোকেয়া বেগমকে আটক হয়। এর আগে গত ৩০ আগস্ট রাতে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউয়িনের গাব্দেরগাও গ্রাম থেকে ওই কিশোরী অপহৃত হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, কিশোরীর মা থানা পুলিশের শরনাপন্ন হলে আমরা কিশোরীটিকে উদ্ধার করি । পরে মামলা দায়ের পুর্বক শুক্রবার সকালে আটককৃত দুইজনকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া গাব্দেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী হারুনুর রশিদের মেয়ে খাদিজা আক্তারকে গত ৩০ আগস্ট রাতে পাশ্ববর্তী বাড়ির জসিম মিজির ভাগ্নে রাকিব হোসেন অপহরণ করে। পরে তার পরিবার থানা পুলিশের সাহায্য প্রার্থনা করলে পুলিশ মুঠো ফোন ট্র্যাকিং করে ঢাকা থেকে বৃহষ্পতিবার অপহৃত খাদিজাকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারী রাকিব ও তার মা রোকেয়া বেগমকে আটক করে। পরে বৃহষ্পতিবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় অপহরণের মামলা করলেও পুলিশ অপহৃতাকে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে হাজির করলে আদালত ওই কিশোরীকে তার মায়ের জিম্মায় দিয়ে দেয়। এছাড়া শুক্রবার সকালে আটককৃত দুইজনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা