সড়ক দুর্ঘটনায় মতলবের কলেজ শিক্ষার্থী আশিক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৩ | ১০:৫৬
Link Copied Successfully!
ময়মনসিংহের ত্রিশালে মিকচার মেশিন গাড়ির চাপায় মতলব উত্তরের কলেজ শিক্ষার্থী আশিক শিকদার (২২) নিহত হয়েছে।
সে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর (সাহাবাজকান্দি) গ্রামের ফয়েজ সিকদারের ছেলে। সে মতলব উত্তরের মুন্সি আজিম উদ্দিন ডিগ্রি কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করেছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২২অক্টোবর) সকাল ১০টায় নিহতের লাশ বাড়িতে আনা হয় এবং বাদ যোহর সাহবাজকান্দি কেন্দ্রীয় কবরস্থান মাঠে নিহতের লাশ জানাজা শেষে দাফন করা হয়েছে।
এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেল ত্রিশালের রায়মনি এলাকায় এসে ইউটার্ন নেয়।
এসময় ঢাকাগামী একটি মিকচার মেশিন মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা