স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: এম ইসফাক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৩ | ১:৫৪
Link Copied Successfully!

কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান (সিআইপি) বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য।স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ছেংগারচর কলেজ মাঠে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর- ২ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম ইসফাক আহসান বলেন , ‘একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। ’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর তাই ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

সমাজসেবক এম ইসফাক আহসান বলেন, ‘ড. ইউনুস অর্থনীতিবিদ হয়ে কীভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন সেটি বোধগম্য নয় ৷ ড. ইউনুস প্রসঙ্গ স্বাধীনতা বিরোধী শক্তির বানানো একটি বিষয়। তারা সেটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কি অবদান তা বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘২০ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রীকে তো নোবেল পুরস্কার দেয়া হয়নি কেন? ‘

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও উপজেল যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্লাহ সরকার ৷

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেজগাও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল্লা সিদ্দিকি কাজল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী,ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার,সাবেক ছাত্রনেতা এড.জসিম উদ্দিন ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক শরীফুল হাসান,যুবলীগ নেতা আবুল হোসেন ফরাজী,ছাত্রনেতা সাইফুল ইসলাম,সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ প্রমুখ৷

এছাড়াও উন্নয়ন শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা- কর্মিরা ৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা