হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৩ | ১০:৪৩
Link Copied Successfully!
হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচনে নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।
শপথ গ্রহণ করেন, সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন, সহ-সভাপতি মো. কাউছার আলম, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক রিপন চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক জানে আলম রাসেল, দপ্তর সম্পাদক মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজল দেবনাথ।
সমন্বয়ক মো. আব্দুল কাদের (কেবিএফ) ও নির্বাচিত সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসেন পাটোয়ারী যৌথ উপস্থাপনায় শপথ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. খোরশেদ আলম মিয়াজী ও গীতা থেকে পাঠ করেন সজল দেবনাথ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও নির্বাচিত কমিটির সদস্যরাসহ অনুভূতি প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা গাজী মো. বিল্লাল হোসেন, উপদেষ্টা সদস্য ও সমন্বয়ক মো. আব্দুল কাদের কেবিএফ। এ সময় উপদেষ্টা সদস্য কাজী মো. বিল্লাল হোসেন ও মো. সাইফুল ইসলাম হীরাসহ সমিতির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০ জন সদস্যের মধ্যে ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশগ্রহণকৃত ১২ জন প্রার্থীর মধ্যে ৫ পদে ১০ জন সরাসরি ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।
এতে ব্যালেট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুই জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত এই সাত জনের ভোটে সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা