যেসব খাবারে বাড়বে শিশুর স্মৃতিশক্তি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৩ | ৫:৫৯
Link Copied Successfully!

শিশু অবস্থা থেকেই মানুষের স্মৃতিশক্তির বিকাশ ঘটে। এজন্য এ বয়সে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য সুষম খাবার গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রোটিন, ক্যালসিয়াম এবং খনিজ পদার্থের মতো পুষ্টিতে সমৃদ্ধ খাবার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে।

যেসব খাবার নিয়মিত খেলে শিশুদের মস্তিষ্কের দ্রুত বিকাশ ঘটে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

১. ডিম: ডিমে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস এবং ফোলেট রয়েছে, যা শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য।

বিজ্ঞাপন

২. ঘি: শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ঘি উপকারী। ঘি-তে থাকা ডিএইচএ শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর সাথে সাথে মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে ভূমিকা পারন করে।

৩. দুধ: দুধ হাড়কে শক্তিশালী করে এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এতে ফসফরাস, ভিটামিন-ডিসহ ক্যালসিয়াম, প্রোটিন এবং আয়রন রয়েছে।  যা শিশুদের শক্তিশালী এবং সুস্থ রাখে।

৪. আপেল: শিশুকে নিয়মিত আপেল খাওয়াতে পারেন। কেননা এটি মস্তিষ্কের গঠনে উপকারী।

বিজ্ঞাপন

৫. শুকনো ফল: আখরোট, বাদামের মতো শুকনো ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপকারী। পাশাপাশি এগুলো শিশুদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। তবে শুকনো ফল সারারাত ভিজিয়ে সকালে খালি পেটে শিশুকে খেতে দিন।

৬. মাছ : মাছ রয়েছে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি। এ দু’টি উপাদান মস্তিষ্কের গঠনের জন্য উপকারী।

৭. শাক ও সবজি: শাক ও সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে।

৮. কলা: স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার কলা। যা শিশুদের শক্তি যোগাতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এতে শিশুদের ওজনও বাড়ে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা