প্রবাস ফেরত স্বামী খুনের ঘটনায়

পরকীয়া প্রেমিক ও স্ত্রীসহ চারজনকে বিবাদী করে বোনের মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৩ | ৮:৫৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে নৃশংস হত্যা কান্ডের ঘটনায় এমরান হোসেনের স্ত্রী ফারজানা বেগম ও পরকীয়া প্রেমিক শাহরাস্তির সৈয়দ আশেক এলাহি বাবুসহ চারজনকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বোন রিনা আক্তার।

সোমবার বিকালে নিহত এমরান হোসেন (৪০)কে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দালাল বাড়ীতে হাজারো মুসুল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে দাফন করা হয়।

গেলো রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় এমরান হোসেন (৪০) নামের প্রবাস ফেরত ওই যুবকের গলাকাটা হয়।  পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় এমরানের বোন রিনা আক্তার বাদী হয়ে শাহরাস্তি উপজেলার আজগরা মুন্সী বাড়ীর সৈয়দ আলাউদ্দিনের ছেলে সৈয়দ আশেক এলাহি বাবু ও এমরানের স্ত্রী  ফারজানা বেগমসহ চারজনকে  বিবাদী করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি আবদুর রশিদ।

নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। সে দশ বছর সৌদি আরব প্রবাসী। ২ মাসে আগে ছুটিতে বাড়িতে আসে। স্ত্রী ফারজানা বেগম জানান, তাদের নিকটআত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে আমার স্বামীর সাথে হট্টগোল করে। একপর্যায়ে আমার স্বামীর গলাকেটে পালিয়ে যায়। বাবু তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও হুমকী ধমকী দিয়ে আসতো। এ বিষয়ে আগেও হাজীগঞ্জ থানা ও পারিবারিক বৈঠক হয়েছিল।

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা