কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৩ | ২:৫১
Link Copied Successfully!

কন্যাসন্তানের বাবা হয়েছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। শনিবার তার সন্তানের মা প্রেমিকা বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন।

শনিবার সকাল ৭টার দিকে বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন— আমাদের জীবন ধন্য করে একটি কন্যাসন্তান এসেছে। স্বাগতম, তোমাকে! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।

এর আগে চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে।

বিজ্ঞাপন

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরই বিয়ানকার্ডি সন্তান সম্ভবা বলে জানা যায়।

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা