হাজীগঞ্জের বড়কুলে সরকারী রাস্তায় চলাচলে বাঁধা, এলাকাবাসীর মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ৬:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নোয়াদ্দা গ্রামের বাসীন্দারা মানববন্ধন করেছে।

বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নোয়াদ্দা গ্রামের ২৪২ নং রায়চোঁ মৌজার একটি রাস্তা সরকারী ভূমিতে বাড়ি নির্মান করেন শ্রমিকলীগ নেতা গাজী নুর মোহাম্মদ। ভূমি খরিদ না করে সরকারী ও জনসাধারণের চলাচলের রাস্তা লিজ নিয়েছে বলে দাবি করে সরকারী রাস্তা বেড়া দিয়ে এলাকার জনসাধারণকে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়া একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ২০২১-২০২২ অর্থ বছরে নোয়াদ্দা মানিক মিয়ার বাড়ী হইতে পলিটেকনিকেল কলেজ পর্যন্ত রাস্তা নির্মানে ১ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। সরকার রাস্তা করে দেন জনসাধারণকে চলাচলের জন্য। আর সেই রাস্তায় চলাচল করলে একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গাজী নুর মোহাম্মদ ও তার ছেলে ফয়সালের কাছে প্রায় ৩০টি অসহায়, দিনমজুর, নৌকার মাঝি পরিবার জিম্মি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারী রাস্তা চলাচলে উপযোগী করে দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের নারী মেম্বার কুলসুমা, মোঃ মানিক মিয়া।

এসময় আলী আক্কাস, শাহ জামাল, মোঃ আলী, দেলওয়ার, যুবদাস, অম্বিদাস, শিপন, হাবিব হুজুর, মানিক হুজুর, আক্তার হোসেন, মোস্তফা মিয়া, আবু কোম্পানীসহ অন্যান্য এলাবাসীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা