বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে চরম নাটকীয়তা চলছে। সর্বশেষ সাবেক অধিনায়ক তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া না নেওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

সোমবার দিবাগত গভীর রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় বৈঠক করেন অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এতে বোর্ড সভাপতিকে তারা জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।

সাকিব নাকি এমনও বলেছেন যে, আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না। এর পরিপ্রেক্ষিতেই আজ মঙ্গলবার গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব।

বিজ্ঞাপন

এমতাবস্থায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারস্ত হয় বিসিবি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মাশরাফিকে বিসিবিতে প্রবেশ করতে দেখা গেছে। সাকিব-তামিম দুজনের সঙ্গেই মাশরাফির ভালো সম্পর্ক। দুজনই তাকে শ্রদ্ধার চোখে দেখেন।

জানা গেছে, মাশরাফি বিসিবিতে প্রবেশ করার কিছুক্ষণ পরই সেখানে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যু মিটমাট করতেই মাশরাফির দারস্ত হয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা