হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় ১০ জন গ্রেফতার : কাসের আসবাবপত্র চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ | ৭:০৩
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলা পুলিশ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
গ্রেফতারকৃত আসামীরা হলো হাজীগঞ্জ বড়কুল এলাকার মোঃ সোহাগ হোসেন মুন্সী (২৯), মিজান (৬৯), মাসুদ রানা(২৫), শ্যামল চন্দ্র শীল (২০), মোঃ আলমাস (৩৫),  নেছার আহম্মেদ (৩০), রাকিব হোসেন(২৩),  রাশেদ ওরফে রাসেল (২৬), মাসুদ কামাল (৪৫) ও  শাহ আলম ওরফে বাবুল (৪২)। আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।  তাদেরকে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের মধ্যে প্রধান আসামী সোহাগ মুন্সি (২৯)ও মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডের ঘটনায় বাসার ভেতরে ৬ জন ও বাসার বাহিরে ৪/৫ জন জড়িত ছিল। পুলিশ আটককৃত মিজানকে সাথে নিয়ে একটি পিতলের গ্লাস উদ্ধার করে।
পুলিশ ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, নিহত উত্তম চন্দ্ৰ বৰ্মণ ওরফে তুফান (৬৮) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৮) কে তাদের পরনের কাপড় গলায় পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা। ঘরের ভিতরে থাকা ১টি সাদা বস্তা নিয়ে, ৩টি পিতলের প্লেট, ২টি পিতলের চামচ, ২টি পিতলের গ্লাস, ২টি পিতলের বাটি, পূজা করার ২টি পিতলের বাটি নিয়ে যায়।
এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে রিনা রাণী বর্মণ  হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ ও তদন্ত ওসি নজরুল ইসলাম প্রমুখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা