বিপিএলে দল পাননি যারা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ | ৫:১৭
Link Copied Successfully!

বিপিএলের দশম আসরকে সামনে রেখে বহুল প্রতিক্ষীত প্লেয়ার্স ড্রাফট শেষ হল আজ। রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হল দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে দেশি এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে ছিল ৬৫১ জন ক্রিকেটারের নাম। ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছিল সাত ক্যাটাগরিতে। আর বিদেশি ৪৪৮ ক্রিকেটার ছিলেন ৫ ক্যাটাগরিতে।

দেশি বিদেশি মিলিয়ে দল গঠন শেষে বেশ কিছু পরিচিত মুখ রয়ে গিয়েছেন অবিক্রিত অবস্থাতে। একসময়ের জাতীয় দলের বড় নাম মোহাম্মদ আশরাফুলকে কিনতে আগ্রহ দেখায়নি কোন দলই। একই ভাগ্য বরণ করেছেন সাব্বির রহমানও। এমনকি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি।

বিপিএলের গত আসরেও ছিলেন সাব্বির রহমান। আর আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে। মুমিনুল অবশ্য বিপিএলে ছিলেন না গতবছরেও। জাতীয় দলের টেস্ট ক্রিকেটার বনে যাওয়া মুমিনুল এবার ঘরোয়াতেও দল পেতে হিমশিম খাচ্ছেন।

বিজ্ঞাপন

গতকালই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে সৈয়দ খালেদ আহমেদের। তবে আজকের বিপিএল ড্রাফটে দল পাওয়া হয়নি তার। ‘সি’ ক্যাটাগরি থেকে মুনিম শাহরিয়ারও আছেন অবিক্রিত।

২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা