শূকরের হার্ট প্রতিস্থাপনে বাঁচল মৃতপ্রায় এক ব্যক্তি!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ | ৫:০৭
Link Copied Successfully!

মৃতপ্রায় এক ব্যক্তির জীবন রক্ষা করতে তার দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন মার্কিন চিকিৎসকরা। পরীক্ষামূলকভাবে বিশ্বের দ্বিতীয় মানবের দেহে এই হার্ট ট্রান্সপ্লান্ট করে সাফল্যের মুখ দেখলেন তারা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মেরিল্যান্ড মেডিসিন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের মতে, ৫৮ বছর বয়সী নৌবাহিনীর প্রবীণ সদস্য লরেন্স ফসেট হৃদযন্ত্র বিকল হয়ে প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে পৌঁছে যান। তবে অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে তিনি একটি সাধারণ হার্ট ট্রান্সপ্লান্টের মাধ্যমে যেতে সক্ষম হননি।

মেরিল্যান্ডের ফ্রেডেরিকের বাসিন্দা ফসেট জানান, এই অবস্থা থেকে আমি যে ফিরে আসব; সত্যিই তা আশা করিনি। এবার থেকে প্রতিটি শ্বাসের জন্য আমি লড়াই করব।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী কয়েক সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তারা ফসেটের দেহে শূকরের হৃদপিণ্ডের প্রাথমিক প্রতিক্রিয়া দেখে রোমাঞ্চিত হয়েছেন।

ট্রান্সপ্লান্ট সার্জারির প্রধান চিকিৎসক বার্টলি গ্রিফিথ বলেছেন, ‘আমি শুধু ভাবছি, আমি এমন একজনের সঙ্গে কথা বলছি যার হৃদপিণ্ডটি শূকরের? তবে অপারেশনটি বেশ চ্যালেঞ্জের ছিল।’

এর আগে গত বছর প্রথমবারের মতো মেরিল্যান্ড চিকিৎসকদের এই দলটি একজন মৃত্যুপথযাত্রী রোগীর দেহে জেনেটিক্যালি পরিবর্তিত শূকরের হার্ট প্রতিস্থাপন করেছিলেন। ডেভিড বেনেট নামের ওই ব্যক্তি মাত্র দুই মাস বেঁচে ছিলেন।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর ফসেটের নতুন হৃদপিণ্ডটি কোনো সহায়ক যন্ত্রপাতি ছাড়াই ভালভাবে কাজ করছে।

চিকিৎসক দলটির জেনোট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ মহিউদ্দিন বলছেন, একজন মানুষের মধ্যে শূকরের হৃদপিণ্ড কাজ করতে দেখে আশ্চর্যজনক অনুভূতি হচ্ছে। তবে এখনই কিছু ভবিষ্যদ্বাণী করতে চাই না আমরা। প্রতিটি দিন একটি বিজয় হিসেবে দেখতে চাই।

 

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব