
বড়কুলে জোড়া খুনের মামলায় প্রধান আসামি সোহাগ’সহ মোট গ্রেফতার ১৩


হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে পৌঢ় দম্পতি উত্তম বর্মণ ও কাজলী রানী বর্মণকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সোহাগ হোসেন’সহ ১৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে আটককৃত প্রধান আসামি মো. সোহাগ হোসেন ও মিজানুর রহমানকে নিয়ে ঘটনার দিন যেখানে যেখানে তাদের অবস্থান ছিল ও ঘটনাস্থল’সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ওসি তদন্ত নজরুল ইসলাম, উপ-পরিদর্শক ইউনুস মিয়া, নাজিম উদ্দীন, আব্দুর রহমান, সুফল সিংহ’সহ একাধিক ফোর্স।
সেখান থেকে হত্যাকান্ডের তাদের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পুলিশ জানায়, পৌঢ় দম্পতি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হ’য়েছে।


আটককৃতরা হচ্ছে বড়কুল এলাকার এন্নাতলীর মো. সোহাগ হোসেন। এছাড়া মিজানুর রহমান, বাবুল, মাসুদ, রাশেদ (২৭) রাকিব(২৩), আলমাছ(৪৫), দিদার, মাসুদ, শ্যামল, হারেছ, আলামিন ও ফয়সাল। তারা উত্তর রায়চোঁ, দক্ষিণ রায়চোঁ, উত্তর বড়কুল ও টোরাগড় দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
৭ সেপ্টেম্বর হাজীগঞ্জের বড়কুল এলাকায় এক পৌঢ় দম্পতি উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রানী বর্মণকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় পৌঢ় দম্পতির মেয়ে রিনা রানী বর্মণ একটি হত্যা মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, ১৩ জনের মধ্যে ১০ জনকে আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে গতকাল সোহাগ হত্যাকান্ডের বর্ণনা র্যাবের কাছে তুলে ধরেছে।


























