চাঁদপুরে নিখরচায় চিকিৎসা সেবা পেল দুই সহস্রাধিক রোগী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৩ | ১০:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখচরায় বিভিন্ন রোগে আক্রান্ত দুই সহস্রাধিক অসহায় নারী-পুরুষ চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলা সদরের এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবার আয়োজন করেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এর সাবেক পরিচালক অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন।

বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আগত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রাফি, ডাঃ শাহরিয়ার, ডাঃ তন্ময় সাহা, ডাঃ হাবিব, ডাঃ তানিম, ডাঃ ইমরোজ, ডাঃ শামছুন্নাহার ও ডাঃ সুমাইয়া রহমান রিপা।

বিজ্ঞাপন

চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রসঙ্গে অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন বলেন, তিনি চিকিৎসক হিসেবে কাজ শুরু করার পর থেকে এলাকার লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন স্থানে একাধিকবার নিজ উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছেন। আজকের এই চিকিৎসা সেবার জন্য তিনি নিজের অর্থে ১০ হাজার মানুষের জন্য ওষধ নিয়ে আসছেন। সন্ধ্যা পর্যন্ত সকল চিকিৎসক চিকিৎসা সেবা দিবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব