সরকার গণমানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে : মাওলানা গাজী আতাউর রহমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৩ | ১১:৩৩
Link Copied Successfully!
 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় নাই, হবেও না। সাংবিধানিক সঙ্কট তৈরি করেছে আওয়ামী লীগ, সংবিধান সংশোধন করে জাতিকে সঙ্কটমুক্তের দায়িত্বও ক্ষমতাসীন আওয়ামী লীগকেই নিতে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেঢ় ধ্বংস করে ফেলেছে। করেছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই।
প্রধান অতিথি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখার কথা বলে তিনি মানুষের সাথে তামাশা করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়।
তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে তিনি কল্যাণের রাজনীতি, মানবতা মুক্তির রাজনীতি, আদর্শ সমাজপ্রতিষ্ঠার রাজনীতি  প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলনের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
 ১ সেপ্টেম্বর শুক্রবার  বিকাল ৩টায় হাজিগঞ্জ মধ্যবাজার বালুরমাঠে থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছিলেন, সংগঠনের  কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক সম্পাদক  মাওলানা মকবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন খান।
শাখা সভাপতি আবদুল মতিন মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, খোরশেদ আলম, মাওলানা নুরে আলম, মুহাম্মদ আক্তার হোসেন নিপু, হাফেজ আক্তার হোসেন প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা