হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশন গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৩ | ১১:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে গঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, নির্বাচন কমিশনার সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও টাইলস ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন পাটওয়ারীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সাবেক সভাপতি গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের (কেবিএফ) এর উপস্থাপনায় হাজীগঞ্জ বাজারস্থ স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন, গাজী বিল্লাল হোসেন ও আব্দুল কাদের (কেবিএফ) সহ সাবেক সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজী , সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরা, সাবেক প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, সদস্য আবুল বাসার প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির সদস্য মো. জানে আলম রাছেল, কাজী আব্দুর রহমান, মো. লিটন পাটওয়ারী, মো. আজিজুর রহমান, মো. হুমায়ুন কবির জিয়াসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

গত ১৮ আগস্ট সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে বর্তমান কার্যকরি কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠণের লক্ষে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সিদ্বান্ত গ্রহণ করা হয়।

ওই সিদ্বান্তের আলোকে শুক্রবার (২৫ আগস্ট) তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব প্রদান এবং আগামি ১৬ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্বান্ত নেয়া হয়।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা