নানান আয়োজনে মধ্যদিয়ে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালিত

হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৩ | ১০:০৫
Link Copied Successfully!

নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ন’টায় কালো ব্যাচ ধারণ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ’সহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর শোক র‍্যালিতে অংশ নেয় প্রশাসনের কর্মকর্তারা।

এরপর সাড়ে নটায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা করেন অতিথির।

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন।

এরপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত বেকার ১৭ যুবকের কর্মসংস্থানের জন্য ১০ লাখ টাকার ঋণ প্রদান ও হাসপাতাল, এতিমখানা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময়, উপজেলার সহকারী কমিশন মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ওসি তদন্ত নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা সিউলি পারভিন মিলি, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, যুব উন্নয়ণ কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, সহকারি শিক্ষাকর্মকর্তা জাকির হোসেন, শাহজাহান, মনির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রকৌশলী শফিকুর রহমান ভূঁইয়া’সহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা