ষড়যন্ত্র রুখতে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৩ | ৯:৪৯
Link Copied Successfully!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে শাহরাস্তি উপজেলার টামটা উঃ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় ১৫ আগস্ট ২৩ইং মঙ্গলবার বিকালে টামটা উঃ ইউনিয়ন হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, টামটা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী।হোসেনপুর বাজার মসজিদ মাঠে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসেন মীরের সঞ্চালনায় টামটা উঃ ইউনিয়ন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সাদু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন জুয়েল, হুমায়ুন কবির হিরু, মীরু, মহসিন পাটোয়ারী, লিটন রায় চৌধুরী, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ কামাল,হাজী ছেফায়েত উল্লাহ,রহিম স্বর্নকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ফারুক আহমেদ, উপ সম্পাদক মাজারুল ইসলাম বাবলা, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের  নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ ও অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ প্রমুখ।

বিজ্ঞাপন

শোক সভা শেষে বাদ মাগরিব বাজার মসজীদের ক্ষতিব আলহাজ্ব আবুল হাসেম জিহাদী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এছাড়াও ইঞ্জি. হোসেন দিনের শুরুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ সহ ধানমন্ডি ৩২ নাম্বারে পুষ্পস্তবক অর্পণ করেন, বেলা ১২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও খাবার বিতরন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা