ফরিদগঞ্জ ফুটবল একাডেমি প্রতিভাবানদের স্বপ্ন সত্যি করার পথ দেখাবে — রেজাউল

Default User
ফরিদগঞ্জ সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২০ | ৮:১৫
Link Copied Successfully!

তৃণমূল থেকে ফুটবলার তৈরির নিমিত্তে প্রথম পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ ফুটবল একাডেমী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপে উপজেলার বালিথুবা পশ্চিম , বালিথুবা পূর্ব ,সুবিদপুর পূর্ব , সুবিদপুর পশ্চিম,পাইকপাড়া উত্তর ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উদীয়মান ক্ষুদে ফুটবলাররা এ কার্যক্রমে অংশ নেন।
বাছাইপর্বে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর আহ্বায়ক রেজাউল করিম রেজা ও সদস্য সচিব ইঞ্জেঃঃ মোহাম্মদ উল্লাহ আল আমিন, জাতীয় দলের ফুটবলার হাসান রাফি, আরিফুজ্জামান আসিফ, ফুটবল কোচ মোঃ মাসুম , মোঃ জিয়াউর রহমান , মোঃ আকাশ আহমেদ শুকু , আনোয়ার হোসেন, সুমন , জসিম উদ্দিন রনি, গিয়াস উদ্দীন, মামুন হোসাইন, জাহিদ হাসান রাসেল,আব্দুল্লাহ ,ইমন,তানভীর, স্বপন, জসিম পাটোয়ারী এবং গণমাধ্যমকর্মী রিফাত কান্তি সেন।

একাডেমির আহ্বায়ক জাতীয় দলের সাবেক অধিনায়নক রেজাউল করিম রেজা বলেন, তৃণমূল থেকে আমরা প্রতিভাবান ফুটবলার বাছাই করতে চাই। নানান মানুষের নানান স্বপ্ন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জেনিয়ার হতে চায়, আবার কেউ খেলোয়াড় হতে চায়। গ্রামের শিশুরা সুযোগের অভাবে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না। ফরিদগঞ্জ ফুটবল একাডেমি সেই সব প্রতিভাবানদের স্বপ্ন সত্যি করার জন্য পথ দেখাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা