বিশ্ব ক্রিকেটে তামিমের মতো অবসর ভেঙে ফিরেছিলেন যারা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৩ | ৪:৩৫
Link Copied Successfully!

আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ করে বিদায় জানিয়ে দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন দেশসেরা এ ব্যাটার। শুধু তামিম নয়; বিশ্ব ক্রিকেটে অবসর ভেঙে ফিরে এসেছেন অনেকেই।

এর পর ২০১০ সালে অধিনায়ক হিসেবে একমাত্র টেস্ট খেলেই টেস্টকে চিরতরে গুডবাই বলেন আফ্রিদি। শেষমেশ ২০১১ সালের মে মাসে পিসিবির সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। একই বছরের অক্টোবরে আবার অবসর ভেঙে ফেরেন তিনি।

এদিকে ২০১১ সালে হঠাৎ করেই সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। কারণ হিসেবে জানান, তিনি সাদা পোশাকে বেশি মনোযোগী হতে চান। যদিও এর কয়েক মাস পরেই নিজের সিদ্ধান্ত বদলান তিনি।

বিজ্ঞাপন

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি ব্রেন্ডন টেলর। এর পর ২০১৭ সালে ফের দলে ফিরেন তিনি।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদও অবসর নিয়ে ফের ফিরে এসেছিলেন। তবে তিনি ইমরানের মতো কয়েক মাস নেননি, অবসরের মাত্র ১০ দিনের মধ্যে ফিরে এসেছিলেন।

২০০৪ সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড হিথ স্ট্রিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ায় সেই সময় দলটির বেশ কজন ক্রিকেটার অবসরের হুমকি দেন। তাদের হুমকিতেও স্ট্রিক অধিনায়কত্ব ফিরে না পাওয়ায় পরে গ্রান্ট ফ্লাওয়ারসহ জিম্বাবুয়ের ১৩ ক্রিকেটার অবসর নিয়েছিলেন। তবে ছয় বছর পর ২০১০ সালে সবাইকে অবাক করে দিয়ে আবার জাতীয় দলে ফিরেছিলেন গ্রান্ট।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব