
হাজীগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়নি জানালেন জেলা ছাত্রলীগের সভাপতি


হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে ছাত্রলীগের একাংশ ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। শুক্রবার বিকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারে এই ঘন্টাব্যাপী সড়ক অবোরধ করে বিক্ষোভকারীরা। পরে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজীর বরাদ দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সড়ক অবোরধে ছাত্রলীগের উপজেলা ও পৌরসভার একাধিক পদ প্রাথীকে দেখা গেছে। উপেজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটিতে কয়েকজনের নাম রয়েছে বলে গুঞ্জন উঠে। সড়ক সড়ক অবোরধে শতাধিক যানবাহন ও সহস্রাধিক যাত্রী দুভোগ পোহাতে হয়।
ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের কোন কমিটি ঘোষণা হয়নি। বিষয়টি তাদেরকে নিশ্চিত করার পর সড়ক অবোরধ তুলে নেয় বিক্ষোভকারীরা।


তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী বলেন, হাজীগঞ্জ উপেজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি দেয়া হয়নি। কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হতে পারে জানতে চাইলে পপুলার বিডিনিউজকে তিনি বলেন, সাধারণ সম্পাদকসহ বৈঠকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে । তবে কবে নাগাদ এ বিষয়ে কোন তারিখ বা সময় উল্লেখ করেননি।


























