মতলবে সম্পত্তির লোভে মাকে শাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৬, ২০২৩ | ১০:৪৯
Link Copied Successfully!
মতলব উত্তরে সম্পত্তির লোভে মাকে শাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে (২ই জুলাই) উপজেলার ছেংগারচর পৌরসভার নিজ ছেংগারচর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার স্ত্রী শাহনাজ বেগমের সাথে। এ বিষয়ে ভুক্তভোগী শাহনাজ বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহনাজ বেগমের একমাত্র সন্তান হাছিনা বেগম তার মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বার বার বলে। মা সম্পত্তি লিখে না দেওয়ায় কারনে গত (২ই জুলাই) রাত ১২ টার সময় মেয়ে হাছিনা (৩৫) ও তার স্বামী মোঃ খোকা মিয়া (৪০) দুজনে মিলে শাহনাজকে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে শাহনাজ বেগম বলেন, আমার একমাত্র সন্তান হাছিনা আক্তার। ময়মনসিংহ এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলো মো. খোকা মিয়ার সাথে বিয়ে হয়। তারা আমার বাড়ীতেই থাকে। আমার স্বামী ২ মাস আগে মারা যায়। তারপর থেকেই আমার জায়গা জোরপূর্বক তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তাতে আমি রাজি না হওয়ায় তারা আমাকে রাতে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে শাসরুদ্ধ করে, লাঠি সোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে আমার উভয় হাত, পা, পিঠ ও কোমড়সহ বিভিন্ন স্থানে জখম করে। মেয়ের জামাই মো. খোকা মিয়া একটি স্বর্ণের চেইন, দুইটি কানের দুল ও নগদ ৬ হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরো বলেন, তাদের নামে লিখে না দিলে খুন করে জায়গার মালিক হবে বলে হুমকি দেয়। আমি তাদের ভয়ে বাড়ীতে যেতে সাহস পাই না। আমি প্রশাসনের কাছে সুবিচার চাই।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন,  অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা