হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের মসজিদে কমিটি গঠন ও খতিব নিয়োগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | ৫:২০
Link Copied Successfully!
জেলার অন্যতম ধর্মীয় নিদর্শন ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মুকাদ্দেছ জামে মসজিদে কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত মুসল্লীদের সমর্থনে একই দিনে খতিব হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজীকে নিয়োগ দেয়া হয়। তিনি মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার একজন সিনিয়র শিক্ষক। এর পূর্বে বায়তুল মুকাদ্দেছ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন ইমামে রাব্বানী দরবার শরীফের মেজো সাহেবজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহান শাহ্ মোজাদ্দেদী(রাহ.)।

বৃহস্পতিবার আছরের নামাজের পর মসজিদের মোতাওয়াল্লী, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আওলাদে রাসূল(দ.) আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সভায় সভাপতিত্ব করেন।

নবনির্বাচিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান মিয়াজী, সহ-সভাপতি লুৎফুর রহমান বেপারী, মো. হানিফ মিয়াজী, আলহাজ্জ্ব আবুল খায়ের, সাধারণ সম্পাদক ডা. মো. মোস্তফা কামাল(মুছা), সহ-সাধারণ সম্পাদক ডা. ফারুক আহম্মেদ, মো. আক্তার শিকদার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমদ সুমন। সম্মানিত সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন শহীদুল ইসলাম বেপারী, মো. নুরু প্রধানিয়া, আহসান শিকদার, সবুজ শিকদার, সেলিম বেপারী, মনির তালুকদার, মনির প্রধানিয়া।  দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আনোয়ার হোসেন খোকন। ওই দিন ৪১ সদস্য বিশিষ্ট মসজিদ এন্তেজামিয়া কমিটি মুসল্লীদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। আগামী এক বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এছাড়াও উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. নাঈমুর রহমান সুজনকে ছানি ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী রাহ. এর বড় সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা