দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালী ও কুমিল্লার দুই বাংলাদেশি খুন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৩ | ৫:৫৭
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকায় একই দিনে পৃথক ঘটনায় তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে জোহানেসবার্গের সুয়েটো এলাকার মিডল্যান্ডসে হারুনুর রশিদের দোকানে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত দল অধিক পরিমাণে টাকা দাবি করে না পেয়ে হারুনকে গুলি করে চলে যায়। খবর পেয়ে স্থানীয় বাংলাদেশিরা তাকে দ্রুত বারাকওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার নরোত্বমপুর দীঘিরপাড়ের বাসিন্দা। তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।

বিজ্ঞাপন

একই দিনে সন্ধ্যার পর জোহানেসবার্গ শহরের ব্রামফন্টেইনে একটি দোকানে মাকসুদুর রহমান মহসিন নামে আরও এক বাংলাদেশি ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।

এদিকে শনিবার দুপুরে জোহানেসবার্গ শহরের হাইকোর্টের সামনে গ্রোসারি দোকানে ডাকাতির সময় মাথায় গুলিবিদ্ধ হন সজিব বড়ুয়া।  তার মাথায় গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মারাত্মক আহতাবস্থায় তাকে জোহানেসবার্গের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে লাইফসাপোর্টে রয়েছেন। আহত সজিব বড়ুয়া চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নানপুরের বাসিন্দা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব