আ. লীগ মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে: প্রধানমন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৩ | ১২:৫৮
Link Copied Successfully!

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, শিক্ষার আলো জ্বলেছে সব ঘরে, তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে, মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছে, আর্থ-সামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

 

শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আজকের প্রমাণিত সত্য।

তিনি বলেন, অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করেছিল। ২০০৮-এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনে। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ আবার নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে।

বিজ্ঞাপন

 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে।

 

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতসহ যারা স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না, তারা এ দেশকে ধ্বংস করবে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২