আম কিনে ঘরে সংরক্ষণের ক্ষেত্রে যা জরুরি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৩ | ৭:২১
Link Copied Successfully!

চলছে মধুমাসে। বেশিরভাগ মানুষই এখন গাছ পাকা আম দেশের বিভিন্ন স্থান থেকে আম কিনছেন। কেউ হয়তো অনলাইনে আবার কেউ পরিচিতদের মাধ্যমে একসঙ্গে বেশি করে আম কিনছেন।

তবে আম হাতে পাওয়ার পর সেগুলো কীভাবে সংরক্ষণ করবেন তা হয়তো অনেকেরই অজানা। সঠিক সংরক্ষণের অভাবে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যেত পারে বা বেশি পেকে যেতে পারে। এক্ষেত্রে কী করণীয় চলুন জেনে নেওয়া যাক-

>> আম হাতে পাবার পরপরই যত দ্রুত সম্ভব ক্যারেট/বক্স থেকে বের করে ফেলুন।

বিজ্ঞাপন

>> আম সরাসরি মেঝেতে না রেখে পরিষ্কার খড়, চটের বস্তা বা পেপার বিছিয়ে তার উপরে রাখুন।

>> কোনো অবস্থাতেই একসঙ্গে সব আম মেঝেতে ঢালবেন না। হাত দিয়ে একটা একটা করে রাখবেন।

> আম রাখার সময় খেয়াল রাখতে হকে কোনো অংশে যাতে আঘাত না লাগে। যদি আঘাত লাগে তাহলে সেই অংশ কালো হয়ে পচন ধরে, যা পরে খাওয়ার উপযুক্ত থাকে না।

বিজ্ঞাপন

>> ছায়াযুক্ত স্থানে আম রাখতে হকে, যেখানে রোদ লাগবে না।

>> ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আম সংরক্ষণ করতে হবে।

>> ভালো আম পাকার পরে হলুদ রং হবে, কখনো সাদা রং হয় না।

>> আম পেকেছে কি না তা বুঝতে এর গায়ে চাপ না দিয়ে বরং নাকের কাছে নিয়ে গন্ধ নিন। আম পাকলে মিষ্টি একটা গন্ধ নাকে পাবেন।

>> আমের বোঁটায় যে আঠা জমে থাকে তা না ধুয়ে খেলে মুখ চুলকাতে পারে। এমনকি চুলকানোর স্থানে ঘা পর্যন্ত হতে পারে। তাই সতর্ক থাকুন।

>> আম বহনের ক্ষেত্রে পলিথিন ব্যবহার করবেন না। আম বেশি হলে কাগজের কার্টুন, কাঠের বাক্স বা প্ল্যাস্টিকের ক্যারেটে বহন করুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা