নেত্রকোণায় নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৩ | ১১:৩৭
Link Copied Successfully!

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন রানা বিজয়ী হয়েছেন। তিনি ঢোল প্রতীকে ৩ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন রানা (ঢোল), খন্দকার আজিজুর রহমান (আনারস) ও দৌলত মিয়া (ঘোড়া)। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন রানা ঢোল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৭৯ ভোট, আব্দুর রহমান নৌকা প্রতীকে ২ হাজার ৮৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান আনারস প্রতীকে ২ হাজার ৪৩৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী দৌলত মিয়া ঘোড়া প্রতীকে ১ হাজার ৭২১ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিএনপি সমর্থিত দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা