উপকূলে শীত গরমের খেলা!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৩ | ১০:২৩
Link Copied Successfully!

গরমে যখন পুড়ছে চারপাশ, তখন হঠাৎই উপকূলে জ্যৈষ্ঠে ঝড়, কুয়াশা, রাতে শীত এবং দুপুরে গরমের দেখা মিলল। আজ শুক্রবার সকালে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা পড়ে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী। সকালে কুয়াশায় সড়কে বাস, মিনিবাস, ট্রাক, মাহিন্দ্রা, নসিমন, ইজিবাইকসহ সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ের পর রাতে শীত পড়েছে, সকালে দেখা মিলল মাঝারি ধরণের কুয়াশার। মনে হচ্ছে হঠাৎ করে কার্তিক মাস চলে এসেছে। জ্যৈষ্ঠের প্রথমে এ কুয়াশা ও শীত মানুষকে অবাক করেছে। কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের আগাম জানান দিচ্ছে। কেউ কেউ বলছেন, এটি এক ধরনের দুর্যোগ বলা যায়। এ ধরনের তারতম্য মানুষের শরীরের জন্য মোটেই উপযোগী নয়। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা হারিয়ে যায়। শুরু হতে থাকে গ্রীষ্মের তাপ প্রবাহ।

বেতাগী পৌর শহরেরর বৃদ্ধ বৃয়সীরা বলেন, তিনি বৈশাখ- জ্যৈষ্ঠ মাসে ঝড়-বৃষ্টি, অনাবৃষ্টি, খরা দেখেছেন। কিন্তু এমন কুয়াশা, শীত ও গরম অবস্থা কখনও দেখেনি।

বিজ্ঞাপন

বরিশাল আবহাওয়া অফিস থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের তাপমাত্রা ছিল ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস রাতে ও সকালের তাপমাত্রা ছিল ১৮ -২১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। ফলে উপকূলের জনপদে আবার ফিরে আসে সেই প্রচণ্ড তাপ। এই ভাপসা গরমে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে রোগীসহ শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, শীত ও গরমের শিশুদের খুবই যত্নে রাখতে হবে। এ ছাড়া শারীরিক অসুবিধা মনে হলেই দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিজ্ঞাপন

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়