হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে  জরিমানা 

পণ্যতালিকা  না থাকায় ও বাসী চিকেন গ্রিল রাখায় হাজীগঞ্জে দু'ই প্রতিষ্ঠান'কে  জরিমানা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৩ | ৩:৫৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি খাবার হোটেল ও কনফেকশনারি’তে  অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার।
বুধবার দুপুরে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেল ও মুন্সী সুইটস এন্ড কনফেকশনারি’তে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেলে সবকিছুই ঠিকঠাক থাকলেও কয়েকটি বাসী চিকেন গ্রীল রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুন্সী সুইটস এন্ড কনফেকশনারি’তে তৈরিকৃত খাদ্য সামগ্রীতে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সর্তকতা করা হয়েছে যেনো ভবিষ্যতে বাসী খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করে।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে তিনি বলেন, সবাই যেনো নিজ নিজ আইন মেনে এবং নির্দেশনা মেনে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যেনো মেনে চলে। কোন ভোক্তা’কে যেনো না ঠকায় সে বিষয়ে যেনো সর্তক থাকে।
ভোক্তা যেনো সর্তক হয় আর নিজের অধিকার বুঝে নেয়। যদি কোন প্রবলেম হয় যেনো চাঁদপুর জেলা ভোক্তা অধিকার’কে অবহিত করা হয়।
অভিযান পরিচালনা কালে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক সুফল ও তার সঙ্গীয় ফোর্স  উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা