৫ কেজি ওজনের শিলা পড়ল রাজবাড়ীতে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৩ | ৮:২৮
Link Copied Successfully!

রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। এ সময় কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। সঙ্গে বজ্রপাত। শনিবার বিকেলে এই বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) জেলাজুড়ে বৃষ্টি হচ্ছে।

জেলার পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। উপজেলার চান্দুর মোড় এলাকা থেকে ৫ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করেছে স্থানীয়রা। শিলাটি দেখতে ভিড় করেছে অনেকে।

স্থানীয়দের দাবি, শিলাটি উদ্ধারের পর তা পরিমাপ করা হয়। যার ওজন ছিল ৫ কেজি। এত বড় শিলা আগে কখনো দেখেনি বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

চান্দুর মোড়ের এক দোকানদার সন্ধ্যায় বলেন, এক ঘণ্টা আগে শিলাটি রাস্তার ওপর পড়ে। তখন এটির ওজন ছিল ৫ কেজি। এখন গলে ৩ কেজির মতো আছে।

তবে এ বিষয়ে জেলা বা উপজেলা কৃষি অফিসের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা মতলবে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আগুন সন্ত্রাস আ’লীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ