কাল এসএসসি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৩ | ৭:১০
Link Copied Successfully!

সারা দেশে রবিবার (৩০ এপ্রিল) থেকে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষ। বিষয়ভিত্তিক তাত্ত্বিক পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। করোনার পর এ বছর থেকেই পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে মহামারির কারণে শ্রেণিকক্ষে পাঠদানে বিঘ্ন ঘটায় এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

এ বছর সারা দেশের তিন হাজার ৮১০টি পরীক্ষাকেন্দ্রে মোট ২৯ হাজার ৭৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। দাখিল পরীক্ষার্থী দুই লাখ ৯৫ হাজার ১২১ জন এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ২৭ হাজার ৭৬৭ জন।

বিদেশে আটটি পরীক্ষা কেন্দ্র থেকেও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে জেদ্দায় ৮৯ জন, রিয়াদে ৫১ জন, ত্রিপলীতে চারজন, দোহায় ৭৭ জন, আবুধাবিতে ৪১ জন, দুবাইয়ে ২৭ জন, বাহরাইনে ৬৫ জন এবং সাহাম ও ওমানের কেন্দ্র থেকে ২০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। কোনো ধরনের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। গুজব রটালে ও ধরা পড়লে কঠোর শাস্তি হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

সূত্র: কালের কণ্ঠ

E/N can

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি