
না ফেরার দেশে রোটা. আলী আশরাফ দুলাল : বনার্ঢ্য জীবন


না ফেরার দেশে চলে গেলেন রোটা. আলা আশরাফ দুলাল। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণিল জীবনে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যকরী কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি, হাজীগঞ্জ রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতিসহ নানান সংগঠনের দায়িত্ব পালন করেন।
তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়া বাড়ির চাঁন মিয়া মাস্টারের ছেলে। রোটা. আলী আশরাফ দুলাল গত এক বছর যাবৎ কিডনি ও ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠাকালে কার্যকরী সভাপতির দ্বায়িত্ব পালন করেন।


























