
চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার
জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন সরকার টিকতে পারেনি : চাঁদপুরে খসরু


মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে সম্পন্ন হয়।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি। শেখ হাসিনার রাজনীতির কোন ভিত্তি নেই। ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর জন্য সবাইকে কাজ করতে হবে। জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন সরকার টিকতে পারেনি, শেখ হাসিনাও পারবে না। ভয় ভিতির পরিস্থিতি সৃষ্টি করে জনগণের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত। এখন আমাদের রাজপথে থেকে মোকাবেলা করতে হবে।


সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকে রাতে লায়লাতুল কদর এই রাতের পূর্বে সকল নেতাকর্মী আপনার (তারেক রহমান) বক্তব্য শুনার জন্য তাকিয়ে আছে। আপনি যখনই ডাক দিবেন আমরা প্রস্তুত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি মিডিয়া হুইপির সদস্য সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটওয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমূখ।

























