দেশের ৪০ জেলায় দাবদাহ, তাপমাত্রা আরো বাড়বে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৩ | ২:৫৪
Link Copied Successfully!

দুই দিন ধরে ঢাকা শহরজুড়ে গা পোড়ানো গরম। ঠা ঠা রোদে রাস্তার পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। এ তো গেল রাজধানীর অবস্থা। ঢাকার বাইরে খুলনা ও বরিশাল বিভাগের পুরোটা আর অন্তত ১১টি অঞ্চলে গরম অনুভূতি পাওয়া যাচ্ছে। এই গরম আরো বাড়তে পারে।

কয়েক দিন ধরেই দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়ছে। আজ ঢাকা বিভাগের ১৩টি, খুলনা বিভাগের ১০টি এবং বরিশাল বিভাগের ৬টি জেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে।

মাঝারি ধরনের দাবদাহ আরো কমার কোনো পূর্বাভাস দিতে পারেনি অধিদপ্তর। তারা বলছে, মাঝারি ধরনের এই দাবদাহ অব্যাহত থাকবে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চূয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়বে।

বিজ্ঞাপন

গত মাসে দেশের দু-একটি অঞ্চলে মৃদু দাবদাহ বইলেও চলতি মাস থেকে বিভিন্ন অঞ্চলে এই প্রবণতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে শুক্রবার দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে গেছে। শনিবার ২২টি অঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যায়। আবহাওয়াবিদরা জানান, মৃদু দাবদাহ বয়ে যাওয়া অঞ্চলের সংখ্যা ৪০টিরও বেশি। সব অঞ্চলে আবহাওয়া দপ্তর না থাকায় সব তথ্য পাওয়া যায় না।

জানা গেছে, মার্চ-এপ্রিল-মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। মার্চের ১৪ তারিখের পর প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টিপাত হয়েছে। এ কারণে তাপমাত্রা বেশি বাড়েনি। মাঝেমধ্যে দু-এক জায়গায় মৃদু দাবদাহ ছিল। তবে এপ্রিল বাংলাদেশের জন্য সবচেয়ে উষ্ণতম মাস। এই সময়ে বৃষ্টি হলে কালবৈশাখী হয়। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বাড়তে থাকে।

সূত্র: কালের কণ্ঠ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি