কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ৯:২৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ১৪৩নং মধ্য সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মাসŤসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের দাতা সদস্য ও সহ-সভাপতি মো.হেলাল মিয়া প্রধান শিক্ষককের বিরুদ্ধে অর্থ আত্মসাতের,অদক্ষতা,বিদ্যালয় পরিচালনায় ব্যর্থ ও বিদ্যালয়ের পরিচালনা সভাপতির স্বাক্ষর জালিয়তির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার বিষয়ে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার বরারব লিখিত অভিযোগ দায়ের করেন। প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহনের জন্য যাহার অনুলিপি উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসার বরাবর প্রেরন করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ সোমবার দুপুরে মধ্য সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুভাস চন্দ্র সেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,জনপ্রতিনিধি,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপ¯ি’তে সরেজমিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মাসŤ, সভাপতির স্বাক্ষর জালিয়তি মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করেন। তদন্তকালে অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান জামাল হোসেনের মতো অদক্ষ,অযোগ্য প্রধান শিক্ষক এ পদের যোগ্য নয়। জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক জামাল হোসেনকে বদলী করে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জামাল হোসেন ও খোরশেদ আলম জানান, প্রধান শিক্ষক জামাল হোসেন বিদ্যালয়ের সরকারি বরাদ্দকৃত অর্থ ও উন্নয়ন মূলক কাজের অর্থ সভাপতির স্বাক্ষর জালিয়তির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেন। তাছাড়া গত দুই বছর যাবাŤ পরিচালনা পর্ষদের কোনো সভা না করেই প্রধান শিক্ষক তার একক সিদ্ধান্তই বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মো.হেলাল মিয়া জানান, বর্তমান সভাপতির পূর্বে আমি থাকাকালীন নগদ ৭৫ হাজার ও ডিজিটাল হাজিরার জন্য ৩০ হাজার টাকা বিদ্যালয়ের নামে ব্যাংকের যৌথ একাউন্টে জমা ছিলো, প্রধান শিক্ষক জামাল হোসেন কাউকে না জানিয়ে সভাপতির স্বাক্ষর জালিয়তি করে ওই টাকা আত্মসাত করেন।

প্রধান শিক্ষক মো.জামাল হোসেন জানান, আমি কোনো বিদ্যালয়ের টাকা আত্মসাত করিনা। সরকারি সকল অনুদান বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে লাগিয়ে ব্যয় করেছি।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুভাস চন্দ্র জানান, অভিযোগ পেয়ে গত সোমবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,জনপ্রতিনিধি,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপ’তে প্রাথমিক তদন্ত কার্যক্রম করি ও বর্তমানে অভিযোগের তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়া রসূল জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব